- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকের মেয়রের উন্নয়ন কাজ পরিদর্শন

ছাতক প্রতিনিধি
ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী বলেছেন, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সময়োযুগী উন্নয়ন কাজে পৌর পরিষদ আন্তরিকতার সাথে কাজ করছে। নাগরিক সুবিধা বৃদ্ধিতে তার পরিষদ সব সময়ই আন্তরিক। টানা তিনবার মেয়র নির্বাচিত করে পৌরবাসী তাকে যে সম্মানের আসনে বসিয়েছে তা তিনি উন্নয়নের মাধ্যমে কিছুটা হলেও পরিশোধের চেষ্টা করছেন বলে বক্তব্যে উল্লেখ করেন। শুক্রবার বিকেলে নোয়ারাই এলাকার বিভিন্ন রাস্তা-ঘাট ও ড্রেনেজ নির্মাণের   
 চলমান কার্যক্রম পরিদর্শন শেষে এক পথসভায় মেয়র এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত আলী, বিশিষ্ট ব্যবসায়ি আব্দুল মুমিন চৌধুরী, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, পৌরসভার প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়, ব্যবসায়ি হাজী মিফতা আহমদ, পৌরসভার কল্যাণ ব্রত দাস, শ্রমিক নেতা শফি উদ্দিন, স্থানীয় কামাল চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী, জামাল মিয়া চৌধুরী, হাসিম শাহ, গেদা মিয়া, সাহেদ আহমদ, মাছুম আহমদ প্রমুখ ।

  • [১]