- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকের রাধানগর স্কুলের পুরাতন গাছ কাটার অভিযোগ

ছাতক প্রতিনিধি
ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় বড় হওয়া একটি পুরাতন গাছ কাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বুধবার বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য গৌছ উদ্দিন ও অভিভাবক সদস্য আব্দুস সোবহান এ অভিযোগ দেন।
অভিযোগ থেকে জানা যায়, বিদ্যালয় আঙিনায় বেড়ে উঠা প্রায় ৬০ বছর বয়সী দেড় লক্ষাধিক টাকা মুল্যের একটি বিরল প্রজাতীর গাছ বুধবার সকালে বিনা কারণে কেটে ফেলা হয়েছে। 
প্রধান শিক্ষক মুমিনুর রহমান নিজ ক্ষমতাবলে করো মতামত না নিয়ে বাঁধা-বিপত্তি উপেক্ষা করে পরাতন এ গাছটি কেটে নামমাত্র মুল্যে বিক্রি করেছেন। এতে বিদ্যালয়ের শীতল ও সুন্দর পরিবেশ বিনষ্ট হয়েছে।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আব্দুস সোবহান জানান, বাঁধা দেয়া সত্ত্বেও প্রধান শিক্ষক পুরাতন এ গাছ কেটে ফেলেছেন। বর্তমানে গাছটির কিছু অংশ বিক্রি করা হয়েছে এবং বাকী অংশ বিদ্যালয় আঙ্গিনায় পড়ে রয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

  • [১]