ছাতক প্রতিনিধি
ছাতকে উপজেলা যুবলীগের সভাপতি সাইফুর রহমান চৌধুরী খোকনের পথ ধরে একই কারণে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক শামীম আহমদ তালুকদার সুনামগঞ্জ জেলা কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন। ঈদের আগের দিন তার নিজস্ব ফেইসবুক আইডিতে লিখিতভবে পদত্যাগের ঘোষনা দেন তিনি। আওয়ামী রাজনীতিতে কাদা ছুড়াছুড়ি ও রাজনীতির সুষম পরিবেশের প্রতিবন্ধকতা ও অনাদর্শের বেড়াজাল থেকে মুক্তি পেতে তিনি পদত্যাগ করেছেন বলে তার আইডিতে লিখেছেন। এমপি মুহিবুর রহমান মানিক এবং পৌর মেয়র আবুল কালাম চৌধুরী ও কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরীর নেতৃত্বাধিন এখানের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন দু’টি বলয়ে বিভক্ত। পদত্যাগী সাইফুর রহমান চৌধুরী খোকন ও শামীম আহমদ তালুকদার এমপি মুহিবুর রহমান মানিক সমর্থক গ্রুপের নেতা।