ছাতক প্রতিনিধি
ছাতকের মনিরগাতি-নোয়াগাঁও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ভাঙ্গা বেরিবাঁধ ও সড়কের এপ্রোচ সংস্কার করা হয়েছে। সংস্থার নিজস্ব অর্থায়নে সম্প্রতি দু’টি বেরিবাঁধ ও একটি সড়কের ব্রীজ-এপ্রোচ সংস্কার করা হয়। সংস্থার সভাপতি লুৎফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দুটি ভাঙ্গা বেরিবাঁধ ও একটি সড়কের ব্রীজ-এপ্রোচ সংস্কার করা হয় ৪৩ হাজার টাকা ব্যয়ে। ১৫ হাজার টাকা ব্যয়ে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের কাইল্যা বেরিবাঁধ ও ১৬ হাজার টাকা ব্যয়ে বাঘারসিঁড়ি বেরিবাঁধের সংস্কার কাজ করায় প্রায় শতাধিক একর বোরো ফসল অকাল বন্যার হাত থেকে রক্ষা করা সম্ভব হবে বলে সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে। অপরদিকে ইউনিয়নের একটি রাস্তার ব্রীজের এপ্রোচ ১২ হাজার টাকা ব্যয়ে মাটি ভরাট করে যাতায়াতে উপযোগী করে তোলা হয়েছে বলেও সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে।