ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান সুজন মিয়া চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী ও কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরীর বড় চাচা সুজন মিয়া চৌধুরীর রোগ মুক্তির জন্য শুভাকাংখিসহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তার পরিবারের লোকজন।