- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকের সিংচাপইড় ইউনিয়নের ১ কোটি ৮লক্ষ টাকার নতুন বাজেট ঘোষণা

ছাতক প্রতিনিধি
ছাতকের সিংচাপইড় ইউনিয়নের ২০১৬-১৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ বাজারের জহুরা কমিউনিটি সেন্টারে ১ কোটি সাড়ে ৮ লক্ষ টাকার নতুন বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল। বাজেটে আয় ১কোটি ৮লক্ষ ৫১হাজার ৫শ’ ৫৫টাকা ও ব্যয় ১কোটি ৫লক্ষ ৯৫হাজার ৫শ’ ৬৩টাকা ধরা হয়েছে। উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ২লক্ষ ৫৫হাজার ৯শ’ ৯২টাকা। বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেলের সভাপতিত্বে ও ইউপি সচিব আব্দুস সবুরের পরিচালনায় অনুষ্ঠিত বাজেট সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান, স্থানীয় হাজী আরজক আলী, হাজী আব্দুস ছালাম, হাজী বাহারাম আলী, মাও. সিরাজুল ইসলাম, হাসিদ আলী। এসময় ইউপি সদস্য মোফাজ্জল হোসেন, আব্দুল জলিল, সাব্বির আহমদ, আঙ্গুর মিয়া, মুহিম মিয়া, তোরন মিয়া, শফিকা বেগম, হারাতুন নেছা, শাহানা বেগমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, বাজেট হল আগামী অর্থ বছরের সম্ভাবনাময় উন্নয়নের ফিরিস্থি। সম্ভাব্য আয়-ব্যয়ের নিরীক্ষনের মাধ্যমে আগামী এক বছরের জন্য বাজেট প্রনয়ন করা হয়ে থাকে। জনপ্রতিনিধির কর্ম-বিচ্ছক্ষনতায় গৃহীত সম্ভাব্য বাজেট বাস্তবায়য়িত করা সম্ভব হয়। ব্যক্তি নয়, সমাজ ও এলাকার সমষ্ঠিগত উন্নয়ন হবে জনপ্রতিনিধির মুখ্য উদ্দেশ্য। সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ উন্নয়ন উপহার দেয়াই হবে প্রত্যেক জনপ্রতিনিধির প্রধান চ্যালেঞ্জ। সিংচাপইড় ইউনিয়নের নতুন বাজেটে নারীদের কর্মসংস্থানের বিষয়টি উল্লেখ থাকায় তিনি প্রসংশা বরে বলেন তরুন ইউপি চেয়ারম্যান সাহেলের মাধ্যমে ইউনিয়নের বাস্তমুখী উন্নয়ন সম্ভব হবে। এর আগে তিনি সিরাজগঞ্জ বাজারে আব্দুল মনাফ সুপার মার্কেট ও জহুরা কমিউনিটি সেন্টার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
শুভেচ্ছা বক্তব্যে ইউপি চেয়ারম্যান সাহেল বলেন, ইউনিয়বাসীর সম্মানে আগামী ২৬ রমজান ইউনিয়নের প্রতিটি মসজিদে ইফতারের আয়োজন করা হয়েছে। ইউনিয়বাসীকে দাওয়াত দিয়ে তিনি আগামী ৫ বছর ইউনিয়নবাসীর হক একটি টাকা বিফলে খরছ করবেন না বলে তিনি রোজা মুখে ওয়াদা করেন। প্রয়োজনে দায়িত্ব পালনকালীন সময়ে তার সকল সম্মানী ভাতা গরীব-দুঃখীদের শিক্ষা ক্ষেত্রে ব্যয় করার ঘোষনা দেন। চেয়ারম্যান হিসেবে সকল উন্নয়নমুলক কর্মকান্ডে ইউনিয়নবাসীর সহযোগীতা চেয়েছেন তিনি। 

  • [১]