ছাতক প্রতিনিধি
ছাতকের সিংচাপইড় ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ভিজিএফ’র চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে কালীপুর পয়েন্টের গোদাম থেকে ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের মাঝে ৩০কেজি চাল ও নগদ ৫শ’ করে টাকা বিতরণ করা হয়। সকালে কার্ডধারী ৮শ’ ৫০জন কৃষকের মাঝে চাল ও নগদ টাকা আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল। এ ছাড়া ভিজিডি কার্ডধারী ১৫০ জনকে ৩০ কেজি করে প্রদান করা হয়।
এসময় ট্যাগ অফিসার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল মালেক, ইউপি সচিব সুজন তালুকদার, প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, ইউপি সদস্যা হায়াতুন নেছা, শফিকা বেগম, সদস্য ছাব্বির আহমদ, আঙ্গর মিয়া, তথ্য কেন্দ্রের উদ্যোক্তা লিংকন দেবনাথ, যুবলীগ নেতা মিনহাজ উপস্থিত ছিলেন।