ছাতক প্রতিনিধি
ছাতকের সুরমা নদীতে নাঈম আহমদ (২১) নামে এক কার্গো শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টায় টেংগারগাঁও এলাকায় নোঙ্গর তোলার সময় নদীতে পড়ে সে নিখোঁজ হয়। নাঈম আহমদ নড়াইল জেলার লোহাগড়া থানার চরবক জুড়ি গ্রামের শওকত আহমদের পুত্র।
তার সহকর্মীরা জানায় পাথর বোঝাই করা এমভি হিমিমালা নামের কার্গোটি ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে রশি খুলে নোঙ্গর উঠানোর সময় পা ফঁসকে সুরমা নদীতে পড়ে তলিয়ে যায় নাঈম। তার সহকর্মী ও স্থানীয় লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির করেও তার কোন সন্ধান পাওয়া যায় নি। এ ব্যাপারে বিকালে ছাতক থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।