- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকের সোনালী কংক্রীট মিলে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১

ছাতক প্রতিনিধি
ছাতকের মন্ডলীভোগ এলাকার বাসিন্দা হাজী দুলাল মিয়ার মালিকানাধীন সোনালী কংক্রীট প্রোডাক্টস নামের মিলে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা মিলের বিভিন্ন মুল্যবান যন্ত্রপাতিসহ ৪৫ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায় বলে দাবি করা হয়েছে। এসময় ডাকাতদের প্রহারে মিলের চৌকিদার কোম্পানীগঞ্জের ইসাকলস গ্রামের মৃত শফিক মিয়ার পুত্র শাহজাহান মিয়া গুরুতর আহত হয়। তাকে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, সোমবার গভীর রাতে ১৫-২০ জনের মুখোশধারী একটি সংঘবদ্ধ ডাকাত দল সুরমা নদীর তীরে ইসাকলস এলাকায় অবস্থিত সোনালী কংক্রিট প্রোডাক্টস মিলে হানা দেয়। ডাকাতরা চৌকিদার শাহজাহান মিয়াকে বেঁধে মারধর করে । এ ঘটনায় মিলের মালিক মৃত হাজী দুলাল মিয়ার পুত্র জাকির হোসেন বাদী হয়ে ইসাকলস গ্রামের জয়নাল মিয়া, রফিক মিয়া, করিম মিয়া, আজির মিয়া, চান্দ আলী, নজর মিয়া, বাদশা মিয়া, কালা মিয়া, ইকবাল মিয়া ও ছাতকের গনেশপুর গ্রামের নুর মিয়ার বিরুদ্ধে মঙ্গলবার কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে কোম্পানীগঞ্জ থানার এসআই মোস্তাক আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

  • [১]