- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকের ১৫ গ্রামে কালবৈশাখী তান্ডব ঘটনাস্থল পরিদর্শন করলেন এমপি, ডিসি ও উপজেলা চেয়ারম্যান

বিজয় রায়, ছাতক
ছাতকে কালবৈশাখী তান্ডবে লন্ডভন্ড হয়েছে দুই শতাধিক কাঁচা-আধাকাঁচা, সেমিপাকা ঘরবাড়ি ও দোকানপাট। বিধস্থ হয়েছে সহস্রাধিক ছোট-বড় গাছ-পালা। ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে পাকা-আধাপাকা বোরো ফসলের। হতাহতের ঘটনাও ঘটেছে কালবৈশাখী ঝড়ে। এ বছরের মধ্যে এটিই প্রথম বড় রকমের কালবৈশাখী ঝড় বলে মন্তব্য করেছেন অনেকেই। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কালবৈশাখী ঝড় আঘাত হানে উপজেলার চরমহল্লা, উত্তর খুরমা ও দক্ষিণ খুরমা ইউনিয়নের প্রায় ১৫টি গ্রাম ও দু’টি বাজারে। বিচ্ছিন্ন হয়ে পড়ে সারা উপজেলার বিদ্যুত ব্যবস্থা। প্রায় আধ ঘন্টা স্থায়ী কালবৈশাখী ঝড়ে দুই শতাধিক সেমিপাকা, কাঁচা ও আধা-কাঁচা ঘরবাড়ি, দু’টি বাজার, সহস্রাধিক গাছ-পালা, বোরো ফসলের ব্যাপক ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। দক্ষিণ খুরমা ইউনিয়নের হাদনালী ও পুড়াকাটি গ্রাম কালবৈশাখী তান্ডবে লন্ডভন্ড হয়েছে। ঝড়ের কবলে দু’টি গ্রামের কাঁচা ঘরবাড়ি বলতে আর      কিছুই অবশিষ্ট থাকেনি। দু’টি গ্রামের শতাধিক পরিবারের লোকজন রাত কাটিয়েছেন খোলা আকাশের নীচে। ইউনিয়নের হরিশ্বরন, রামচন্দ্রপুর, হলদিউড়া, উত্তর খুরমা ইউনিয়নের রসুলপুর, বিহাই, ধারনবাজার, চরমহল্লা ইউনিয়নের চরমহল্লা বাজার টেটিয়ারচর, খরিদিচর, চরমাধব, চুনারুচর, কালিয়ারচর, চরচৌলাসহ আরো কয়েকটি গ্রামের ঘরবাড়ি ও পাছপালার ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। একজন মহিলা নিহত ও অন্তত অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। চাপা পড়ে পুড়াকাটি গ্রামের হারিছ আলীর একটি হালের গরু মারা গেছে। রাতেই উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির ও চরমহল্লা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
শুক্রবার সকালে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাাদাত লাহিন, সহকারী কমিশনার (ভুমি) শেখ হাফিজুর রহমানসহ জনপ্রতিনিধিবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

  • [১]