ছাতক প্রতিনিধি
ছাতকে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতঘর ভষ্মিভূত হয়েছে। অগ্নিকাণ্ডে বসতঘরসহ যাবতীয় গৃহস্থালী মালামাল পুড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি সাধিত হয়। গত মঙ্গলবার রাতে সিংচাপইড় ইউনিয়নের দিঘিরপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার মধ্য রাতে গ্রামের মৃত. তাহিদ উল্লাহর পুত্র আব্দুল কাদিরের বসত ঘরে আকস্মিক আগুন ধরে যায়। স্থানীয় লোকজন রাতভর চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বসতঘর সহ ঘরের যাবতীয় মালামাল ভষ্মিভূত হয়। বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে স্থানীয়রা ধারনা করছেন।
ক্ষতিগ্রস্ত আব্দুল কাদির জানান, গভির রাতে অগ্নিকাণ্ডটি কিভাবে ঘটেছে তিনি জানেন না। আগুনের লেলিহান শিখা তার পরিবারের কিছুই আর অবশিষ্ট রাখেনি।