- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবার

জাউয়াবাজার প্রতিনিধি
ছাতকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের দিন কাটছে এখন অনাহার আর অর্ধাহারে। অগ্নির লেলিশিখা এসব পরিবারের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের খাঁরাই গ্রামে গিয়ে দেখা যায় পরিবারগুলোর বসত ঘর এবং যাবতীয়         
জিনিসপত্র আগুনে পুড়ে যাওয়ায় তারা নি:স্ব হয়ে গেছেন। কেউ কেউ গ্রামের অন্যের বাড়ীতে ঠাঁই নিলেও অনেকেরই স্ত্রী, পুত্র সন্তান নিয়ে উঠানে খোলা আকাশের নিচে রাত কাটাছে। গ্রামের কেউ কেউ চাল, ডাল দিলেও হাড়ি-বাসন পুড়ে যাওয়ায় এগুলো রান্না করে খাওয়ার মতো ব্যবস্থা নেই তাদের।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত শাহিনুর বলেন,‘না পারছি পেটের ভাত জোগার করতে, না পারছি নুতন ঘর নির্মাণের ব্যবস্থা করতে।’
মিলন বেগম বলেন,‘নুতন করে ঘর নির্মাণ করার মতো সামর্থ্য ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মধ্যে ১টি পরিবারেরও নেই। ক্ষতিগ্রস্ত পরিবারের সাহায্যার্থে এখন পর্যন্ত উপজেলা বা জেলা প্রশাসনের কেউই আসেন না বলে জানান তারা।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস সুমন এবং এসএম মাহমুদ আলী জানান, অগ্নিকান্ডে সবকিছু পুড়ে ৬টি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। সরকারি সহায়তা ছাড়া ক্ষতিগ্রস্তরা নুতন ঘর নিমার্ণ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার খাঁরাই গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিসের আগুনে গ্রামের শাহিনুর, আশিদ আলী,আব্দুল খালিক, মিলন বেগম, ফজলে নুর, শহিনুরসহ ৬টি পরিবারের বসত ঘর, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এবং যাবতীয় মালামাল সহ সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

  • [১]