ছাতক প্রতিনিধি
ছাতকে অগ্নিকান্ডের ঘটনায় দু’টি বসতঘর ভস্মিভুত হয়েছে। অগ্নিকান্ডে ঘরসহ মালামাল পুড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়। রবিবার রাত প্রায় ৮টায় শহরের মন্ডলীভোগ শাহজালাল আবাসিক এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, শাহজালাল আবাসিক এলাকার পাশাপাশি টিনশেডের দু’টি ঘরে বসবাস করে আসছেন ফরিদ মিয়া ও নাছির মিয়া নামের দুই সহোদর। রাত প্রায় ৮টার দিকে হঠাৎ করেই আগুন জ্বলে উঠে। মুহূর্তের মধ্যে আগুন পাশ্ববর্তী নাসির মিয়ার বসত ঘরেও ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করতে চেষ্টা চালায়। খবর পেয়ে ছাতক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় আধঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জাকির আহমদ জানান, ‘রান্না করার সময় চুলার আগুন থেকেই বসত ঘরে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
পৌর মেয়র আবুল কালাম চৌধুরী ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌরসভার পক্ষ থেকে ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেছেন। মেয়র জানান, স্থানীয় লোকজনও ক্ষতিগ্রস্ত দুই পরিবারের প্রতি সহায়তার হাত বাড়িয়েছেন।