- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে অগ্নিকান্ডে দু’টি বসতঘর ছাই

ছাতক প্রতিনিধি
ছাতকে অগ্নিকান্ডে দুটি বসতঘর ভষ্মিভুত হয়েছে। বুধবার রাতে উপজেলার কালারুকা ইউনিয়নের লামাপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বসতঘরসহ মালামাল পুড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, গভীর রাতে গ্রামের জামাল মিয়ার বসতঘরে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পার্শবর্তী আলাউদ্দিনের বসত ঘরে ছড়িয়ে পড়ে। গ্রামের লোকজন অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি। দুটি ঘরই অগ্নিকান্ডের ঘটনায় ভষ্মিভুত হয়। এসময় নিজের বসতঘর পুড়ে যাওয়ার দৃশ্য দেখে গৃহকর্তা জামাল মিয়া আকষ্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

  • [১]