ছাতক প্রতিনিধি
ছাতকে অগ্নিকান্ডে ৩টি বসত ঘর ভষ্মীভূত হয়েছে। বৃহস্পতিবার মধ্য রাতে উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের বড় পলিরগাঁও গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট আগুনের সূত্রপাত হয়েছে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে ছাতক থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছার আগেই মালামালসহ ৩টি বসতঘর ভস্মীভুত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় আগুন নিয়ন্ত্রন করতে স্থানীয় লোকজন এসে চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই গ্রামের মখবুল আলী, সাদ্দেক আলী ও রাজু মিয়া’র বসত ঘর মালামালসহ ভষ্মীভূত হয়। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে স্থানীয় লোকজন জানিয়েছেন।