- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

ছাতক প্রতিনিধি
ছাতকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কৈতক-সিরাজগঞ্জ সড়কের ডেঙ্গারখাড়া ব্রীজ সংলগ্ন পানিতে ভাসমান অবস্থায় এ লাশ উদ্ধার করে পুলিশ। সকালে পথচারীরা লাশ দেখে পুলিশে খবর দিলে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নির্মল চন্দ্র দেব ঘটনাস্থল থেকে   
৩০ বছর বয়সী যুবকের লাশ উদ্ধার করেন। লাশের গায়ে ছিল থ্রী-কোয়ার্টার প্যান্ট ও লাল রঙ্গের গেঞ্জি। খবর পেয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

  • [১]