- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে অটোটেম্পু-অটোরিক্সা শ্রমিকদের সংঘর্ষে আহত ১৫

ছাতক প্রতিনিধি
ছাতকে অটোটেম্পু-অটোরিক্সা পরিবহন শ্রমিকদের সংঘর্ষে অন্তত ১৫ শ্রমিক আহত হয়েছে। গুরুতর আহত কবির মিয়া (২৮) নামের এক ফোরষ্ট্রোক চালককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদমিনার সংলগ্ন বেবী ষ্ট্যান্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, পৌরকর ধার্যের প্রতিবাদে টানা চারদিনের ফোরষ্ট্রোক ধর্মঘট প্রত্যাহার করার পর থেকে চালকদের একটি অংশ অটোটেম্পৃু-অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ছাতক শাখা কমিটির উপর অনাস্থা প্রস্তাব আনে। এ নিয়ে গত দু’দিন ধরে কমিটির নেতৃবৃন্দকে পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করে চালকদের এ অংশ।
বৃহস্পতিবার ষ্ট্যান্ড স্থানান্তরের আগে কমিটির সভাপতি বোরহান উদ্দিনকে তার পদ থেকে পদত্যাগ করতে পুনরায় চাপ সৃষ্টি করলে বোরহান উদ্দিন  ও সাবেক সভাপতি মকবুল হোসেন পক্ষদ্বয় তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত কবির মিয়া (২৮)কে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল  
 কলেজ হাসপাতালে।
কমিটির সাধারণ সম্পাদক এমাদ উদ্দিন, সাবেক সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক ফজলু মিয়া, ফোরষ্ট্রোক চালক সাইফুর রহমান, তৈমুছ আলী, ইসলাম উদ্দিন, মিলন মিয়া, আলম মিয়াসহ অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ নিয়ে ফোরষ্ট্রোক চালকদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।

  • [১]