ছাতক প্রতিনিধি
ছাতকে সামাজিক সংগঠন অনলাইন জনকল্যাণ সোসাইটির আলোচনা সভা ও ক্যালেন্ডার বিতরণী শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ সংলগ্ন একটি কেন্টিনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি শাহীন আলমের সভাপতিত্বে ও জহির উদ্দিন মিলনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ছাতক উপজেলা শাখার সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী। বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাব সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারন সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, সাংবাদিক আমিনুল ইসলাম আজির, আমির আলী, সংগঠনের উপদেষ্টা, সাংবাদিক উজ্জীবক সুজন তালুকদার । এসময় সমাজ কর্মী ইমাম হাসান, মানবাধিকার কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক ফজল উদ্দিন, উপদেষ্টা সৈয়দুর রহমান, সাচ্চু মিয়া, রুবেল আহমদ, জুনেদ আহমদ, মাহমুদ হাসান, জুনেদ, সইজুল হক, গোলানুর রহমান, জাবেদ হোসেন, কামিল, কাওছার, শরিফ, ফাহিম, সাইফুল, জাহিদ, ঈসমাইল, কিবরীয়া, আইনুলসহ সংগঠনের কর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রাজুল আমিন। সভা শেষে উপস্থিতিদের হাতে অনলাইন জনকল্যাণ সোসাইটির ২০২০ সালের ক্যালেন্ডার বিতরণ করা হয়।