- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অনির্দিষ্টকালের নৌ-পথ অবরোধের ডাক

ছাতক প্রতিনিধি
ছাতকে অনির্দিষ্টকালের জন্য নৌ-পথ অবরোধের ডাক দিয়েছে ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ। আজ রবিবার (৩০ অক্টোবর) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য নৌ-পথ অবরোধ কর্মসূচি শুরু হবে।
অবৈধভাবে ক্রাশিং চুনাপাথর উৎপাদন ও খোলাবাজারে বিক্রির প্রতিবাদে লাফার্জ হোলসিমের বিরুদ্ধে ছাতকে ব্যবসায়ী-শ্রমিক ও সর্বস্তরের জনগণ নৌ-পথ অবরোধ কর্মসূচি পালন করবে।
এদিকে আজ রবিবার সকাল থেকে সুরমা, চেলা ও পিয়াইন নদীতে বার্জ, কার্গো, বাল্কহেডসহ ইঞ্জিন চালিত নৌকায় লোর্ডি-আনলোডিং বন্ধ রাখতে ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।
ছাতক ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক, ছাতক লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী জানান, ক্রাশিং চুনাপাথর খোলাবাজারে বিক্রিসহ লাফার্জ হোলসিমের সকল অবৈধ কার্যক্রম বন্ধ না হওয়া পর্যন্ত এখানের ব্যবসায়ী-শ্রমিক-জনতার অধিকার রক্ষার আন্দোলন চলমান থাকবে। প্রয়োজনে চলমান আন্দোলনের মাত্রা আরো তীব্র থেকে তীব্রতর করা হবে। ছাতক তথা বৃৃহত্তর সিলেট অঞ্চলের ব্যবসায়ীদের ব্যবসায়ীদের অধিকার প্রতিষ্ঠা এবং লাফার্জ হোলসিমকে অবৈধ কার্যক্রম বন্ধ করতে বাধ্য করা হবে।

  • [১]