- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ১

ছাতক প্রতিনিধি
ছাতকে স্কুল ছাত্রী অপহণের ঘটনায় ছাতক থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। রবিবার অপহৃতার ভাই বাদী হয়ে একই গ্রামের চান্দালীর পুত্র আফছার মিয়া(৩০), মৃত আমীর আলীর পুত্র আয়াছ মিয়া(২৮) ও জগন্নাথপুর উপজেলার সিরামিশি গ্রামের মাহমুদ খানের পুত্র আব্দুল কাদিরসহ অজ্ঞাত আরো ৩ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে আব্দুল কাদিরকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
অভিযোগ থেকে জানা যায়, জাহিদপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই কুপ্রস্তাবসহ উত্ত্যক্ত করত লম্পট আফছার মিয়া ও তার সহযোগিরা। অপহৃতার কাছ থেকে কোনরূপ সাড়া না পেয়ে গত ২৫ সেপ্টেম্বর    
সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে আফছার মিয়া ও তার সহযোগিরা জোরপূর্বক একটি সিএনজিতে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। শুক্রবার সকালে অপহৃতার ফোনের মাধ্যমে তার পিতা জানতে পারেন অপহৃতা স্কুল ছাত্রী জগন্নাথপুর উপজেলার সিরামিশি গ্রামের মাহমুদ খানের পুত্র আব্দুল কাদিরের বাড়িতে সে আটকাবস্থায় রয়েছে। শুক্রবার গভীর রাতে জগন্নাথপুর থানা-পুলিশের সহায়তায় ছাতক থানার এসআই তরিকুল ইসলাম সিরামিশি গ্রামে অভিযান চালিয়ে মাহমুদ খানের বাড়ি থেকে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী আব্দুল কাদিরকে গ্রেফতার করে।  

  • [১]