- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে অবৈধভাবে কৃষিবীজ ও কীটনাশক বিক্রির অভিযোগ

ছাতক প্রতিনিধি
ছাতকে কতিপয় অসাধু ব্যবসায়ী কৃষি অধিদপ্তরের অনুমতি ছাড়া ও লাইসেন্স বিহীনভাবে কৃষিবীজ ও কীটনাশক বিক্রি করে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বীজ ও কীটনাশক বিক্রির সরকারী বিধান না মেনে প্রকাশ্যে তারা বীজ ও কীটনাশক বিক্রি করছেন। কৃষি অধিদপ্তরের অনুমোদন প্রাপ্ত ডিলারদের ক্ষেত্রেও সার, বীজ ও কীটনাশক বিক্রির মূল্য তালিকা লালসালুতে লিপিবদ্ধ করে দোকানে সাঁটিয়ে রাখার সরকারী বিধান থাকলেও তা মানা হচ্ছে না।
এদিকে        
জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামের কৃষক প্রদীপ রঞ্জন পুরকায়স্থ ও ছালিক মিয়ার আবেদনের প্রেক্ষিতে চড়া মুল্যে সার বিক্রির অপরাধে সার ব্যবসায়ী কদরিছ খানকে স্থানীয় কৃষি কর্মকর্তার কার্যালয়ে জবাব দেয়ার জন্য গত ২৮ নভেম্বর উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক স্বাক্ষরিত একটি চিঠি দেয়া হয়। সরকার নির্ধারিত মুল্যের অতিরিক্ত মুল্যে সার বিক্রি করায় তার ডিলারশীপ বাতিলসহ শাস্তি বিধান কেন রাখা হবে না এ মর্মে চিঠি প্রাপ্তির ৩ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়।
সার ব্যবসায়ী কদরিছ খান জানান, কোর্ট রোডের তার দোকানে গত দুই সপ্তাহ ধরে কৃষিবীজ নেই। তিনি লাইসেন্সসহ বৈধভাবে এ দোকানে কৃষিবীজ ও কীটনাশক বিক্রি করে যাচ্ছেন।
চড়া দামে সার বিক্রির প্রসঙ্গে তিনি জানান, উপজেলাসহ সারা দেশেই চড়া মূল্যে সার বিক্রি হচ্ছে বলে তিনি এর জবাব দেননি।
উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক জানান, অনুমোদন প্রাপ্ত ডিলার ছাড়া রাসায়নিক সার, কৃষিবীজ ও কীটনাশক গোদামজাত, প্রদর্শন ও বিক্রি করা দন্ডনীয় অপরাধ। এসব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে কৃষি আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।     

  • [১]