ছাতক প্রতিনিধি
ছাতকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আল-কাওছার সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার সিংচাপইড় ইউনিয়নের বানিকান্দি-সদুখালি গ্রামের ৮৬টি অসহায় পরিবারের মধ্যে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
১ লিটার সোয়াবিন তৈল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি আটা, ২৫০ গ্রাম রসুন ও যাবতীয় গরম মসলা প্যাকেটজাত করে স্ব স্ব উপকারভোগীদের বাড়ি বাড়ি গিয়ে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে সংস্থার সভাপতি আব্দুল শহীদ, হাজি ইয়ারিছ উদ্দিন, হাফিজ আব্দুল হক, হাফিজ ময়না মিয়া, বানিকান্দি জালালিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আকদ্দুস আলী, বানিকান্দি পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুস সবুর, মুয়াজ্জিন ক্বারি মোহাম্মদ আলী, সংগঠনের সহ-সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক এমরান হোসেন, সহ-সাধারণ সম্পাদক সজিব আহমদ, অর্থ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সোলেমান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রফিক মিয়া, ক্রীড়া সম্পাদক রাজা মিয়া, সহ-ক্রীড়া সম্পাদক আতিকুর রহমান, আইসিটি সম্পাদক জামিল আহমদ, সদস্য হাফিজ সাইদুল আমিন, সোহাগ আহমদ, ফখরুল আমিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।