ছাতক প্রতিনিধি
ছাতকে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় জঙ্গী তৎপরতা, ইমন হত্যাকান্ড, বন বিভাগের ভুমি দখল, নৌ-পথে চাঁদাবাজী ও স্কাউট সমাবেশের বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। সম্প্রতি ছাতকে জঙ্গি তৎপরতা, সরকার ঘোষিত শীর্ষ জঙ্গি গ্রেফতার ও আরেক জঙ্গি নিহতের নিয়ে সভায় আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার, আ.লীগ নেতা সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদ্ম মোহন সিংহ, এসআই সৈয়দ আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বিজিবি সদস্য মঈন উদ্দিন, শিক্ষক দোরোয়ার হোসেন প্রমুখ।