ছাতক প্রতিনিধি
ছাতকে আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন হার্ডওয়ারএন্ড ট্রাবুলস্যুটিং বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গির আলম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় মাধ্যমিক পর্যায়ের ২৪ শিক্ষক অংশগ্রহণ করেন।