- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে আইসিটি বেসিক কোর্স প্রশিক্ষণের উদ্বোধন

ছাতক প্রতিনিধি
ছাতকে আইসিটি ট্রেনিং ফর ট্রির্চাস বেসিক কোর্স (৩য় ব্যাচ) প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ইউআইটিআরসিই’র উদ্যোগে পক্ষ কাল ব্যাপী আইসিটি ট্রেনিং ফর ট্রির্চাস বেসিক কোর্স প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ রায়। উপজেলা একাডেমিক সুপার ভাইজার সোয়েব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী, সাংবাদিক সাকির আমিন, সালেহা খাতুন কুর্শি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সজিদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাষ্টার ট্রেইনার মোজাহারুল ইসলাম খান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক মোহাম্মদ ফজলুল হক, গীতা পাঠ করেন (ইউআইটিআরসিই) ল্যাব এ্যাসিসটেন্ট অর্নব কুমার নাগ।

  • [১]