- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদের মাতৃবিয়োগ/ এমপি মানিকের শোক

ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা আওয়ামীলীগের য্গ্মু আহবায়ক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী সৈয়দ আহমদের মাতা হাজী ছায়েবা খাতুন (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না–রাজিউন)। শনিবার সকাল সাড়ে ৭ টায় শহরের মন্ডলীভোগস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৩ কন্যা, নাতী-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিকেল পৌনে ৬ টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের মরহুমার নিজ গ্রাম ইসলামপুর জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে যানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে দাফন সম্পন্ন হয়। যানাজায় উপজেলা চেয়াারম্যান ফজলুর রহমান, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, গনেশপুর-নোয়াগাঁও মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাও.আব্দুল হান্নান, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য আজমল হোসেন সজল, ছাতক লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, ব্যবসায়ী হাজী ফারুক আহমেদ, ছাতক পাথর সমিতির সাধারন সম্পাদক হাজী আবুল হাসান, মাও আকিক হোসাইন, আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী, ছাতক প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারন সম্পাদক আব্দুল আলিম, আওয়ামীলীগ নেতা মোশাইদ আলী, আফজাল হোসেন, আফতাব উদ্দিন, ব্যবসায়ী এস জামান, হাজী আলী আসগর সোহাগ, আওয়ামীলীগ নেতা সুনু মিয়া মেম্বার, পীর মোহাম্মদ আলী মিলন, যুক্তরাজ্য প্রবাসী ইমরুল হক চৌধুরী লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহফুজ বাবলু, এসপিপিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইসতেয়াক রহমাম তানভীর, আওয়ামীলীগ নেতা মুরাদ আহমদ, জেলা ছাত্রলীগ নেতা মাহবুব আলম প্রমূখ উপস্থিত ছিলেন। যানাজায় ইমামতি করেন মাও, জাহাঙ্গীর হোসেন। এদিকে এক বিবৃতিতে আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক। পৃথক বিবৃতিতে ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, ছাতক লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার গ্রুপের পক্ষে গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায় শোক প্রকাশ করেছেন।

  • [১]