ছাতক প্রতিনিধি
ছাতকে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে শহরের মন্ডলীভোগস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শামীম আহম চৌধুরী। উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা দেওয়ান আবুল কালাম মাস্টার, আশিক মিয়া, জয়নাল আবেদীন, নূর উদ্দিন, আরশ আলী খান ভাষানী, ডাঃ রেদওয়ানুল হক আরজু, আনোয়ার হোসেন, আব্দুল মমিন, আজাদ মিয়া মেম্বার, সাবেক পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, সুদিপ দে প্রমুখ।
সভায় বক্তারা আগামী ১৩ মার্চ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় যোগদান করার জন্য উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীদের প্রতি আহবান জানানো হয়।