- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে আকস্মিক বন্যায় বিস্তৃীর্ণ এলাকা প্লাবিত

ছাতক প্রতিনিধি
ছাতকে বন্যায় বিস্তৃীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। রবিবার রাত থেকে প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। ইসলামপুর ইউনিয়নের রাস্তা-ঘাট বন্যার পানিতে তলিয়ে গেছে। সুরমা, পিয়াইন, চেলাসহ উপজেলার সকল নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যার পানিতে জাউয়া, ভাতগাঁও, সিংচাপইড়, কালারুকা, চর-মহলা, উত্তর খুরমা, দক্ষিণ খুরমা, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, ছৈলা-আফজালাবাদ, দোলারবাজার, নোয়ারাই ও ছাতক সদর ইউনিয়নের নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। আকস্মিক এ বন্যার ফলে বেশী ক্ষতিগস্ত হয়েছেন ইসলামপুর ইউনিয়নের মানুষ। বন্যার পানিতে যাতায়াত         
ব্যবস্থা বিঘিœত হলে এ ইউনিয়নের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম। উপজেলার গ্রামাঞ্চলের সাথে সড়ক যোগাযোগ অনেক স্থানে বন্ধ হয়ে পড়েছে। প্রবল বর্ষণের ফলে এখানে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে।
ইউপি চেয়ারম্যান বিলাল আহমদ জানান, উত্তর খুরমা ইউনিয়নের কয়েকটি রাস্তা বন্যার পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত  হয়েছে। ভেসে গেছে কয়েকটি মৎস্য খামারের মাছ। নোয়ারাই ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, সিংচাইড় ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান, কালারুকা ইউনিয়নের চেয়ারম্যান অদুদ আলম, জাউয়া ইউনিয়নের চেয়ারম্যান মুরাদ হোসেন জানান এসব  ইউনিয়নের রাস্তা-ঘাটে বন্যার পানি প্রবেশ করায় কাচাঁ রাস্তাগুলো ক্ষতিগস্ত হয়েছে। ইউনিয়নের সকল এলাকায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বলে তারা জানিয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কে.এম. বদরুল হক জানান, বর্তমানে মাঠে ফসল নেই তবে চারা বপনের সময় এখন চলছে। সঠিক সময়ে চারা বপন করতে না পারলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খাঁন আকষ্মিক বন্যার কথা জানিয়ে বলেন উপজেলা প্রশাসন এজন্য সকল প্রস্তুতি মূলক উদ্যোগ গ্রহণ করেছে। বন্যা মোকাবেলায় এখানে উপজেলা পরিষদ ও প্রশাসন প্রস্তুত রয়েছে।   

  • [১]