- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের গ্রাহক সমাবেশ

ছাতক প্রতিনিধি
ছাতকে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদ্যোগে ঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক সুনামগঞ্জ সদর শাখার ব্যবস্থাপক শাহজালালের পরিচালনায় অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে    প্রধান অতিথির বক্তব্যে আনসার-ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ শামস-উল-ইসলাম বলেন, দেশের সকল অর্থলগ্নি প্রতিষ্ঠানের চেয়ে অপেক্ষাকৃত কম সুদে ও সহজ শর্তে ঋণ প্রদান করছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক। এ ব্যাংক সর্ব নিু শতকরা ৫ ভাগ সুদে ঋন প্রদান করে থাকে। গ্রাহক সেবা প্রদানে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক এটিএম বুথ চালুসহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের দাবীর প্রেক্ষিতে তিনি ছাতক উপজেলা পরিষদ চত্ত্বর এলাকায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের দৃষ্টিনন্দন ভবন নির্মাণেরও আশ্বাস দেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, আনসার-ভিডিপির সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট আশীষ কুমার ভট্টাচার্য, ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুর রউফ, ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল মালেক। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ব্যাংকের ছাতক শাখার ব্যবস্থাপক আবু বকর সিকদার।
সভা শেষে অঙ্গিভুত আনসার জালাল উদ্দিন, আব্দুল মনাফ, ফরিদ উদ্দিন, মনোয়ারা বেগম ও মিনা বেগমের হাতে ৩ লক্ষ টাকার ক্ষুদ্র ঋণের চেক তুলে দেন প্রধান অতিথি মুহম্মদ শামস-উল-ইসলাম। সভায় আনসার ভিডিপি ব্যাংক সিলেট বিভাগের বিভিন্ন শাখার ব্যবস্থাপকগন ও উপজেলা আনসার-ভিডিপি সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • [১]