- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ছাতক প্রতিনিধি
ছাতকে যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে ছাতক কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ। পরে যথাক্রমে উজেলা চেয়ারম্যান ফজলুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদ ও প্রশাসন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর নেতৃত্বে ছাতক পৌরসভা, উপজেলা আওামীলীগ ও সহযোগী সংগঠন, সুনামগঞ্জের সহকারী সিনিয়র পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন ও ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের নেতৃত্বে ছাতক থানা, মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফার নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ. ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদের নেতৃত্বে ছাতক প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মিকর্তা ডা. রাজিব চক্রবর্ত্তীর নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্স পুস্পস্তোবক অর্পণ করা হয়।
এ ছাড়া উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, প্রাথমিক শিক্ষক সমিতি, কনকচাঁপা খেলাঘর আসর সহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।
সকালে উপজেলা প্রশাসনের শহরের কেন্দ্রিয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অমর একুশে স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এএসপি(ছাতক সার্কেল) বিল্লাল হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায় প্রমুখ। সভা শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • [১]