- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে আল-মদিনা সংস্থার উদ্যোগে ফ্রি খতনা

ছাতক প্রতিনিধি
ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের বানারশিপুরের আল-মদিনা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এলাকার দরিদ্র ২৫ জন শিশুর ফ্রি খতনা সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে ছালাম এন্ড ব্রাদার্স গ্রুপের সার্বিক সহযোগিতায় বাংলাবাজারের সামারুন্নেছা উচ্চ বিদ্যালয়ে ৩য় বারের মতে এই ফ্রি খতনার আয়োজন করা হয়।
ওয়ার্ড সদস্য আবদুল মতিনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সাবেল মিয়া ও সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত খতনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য  রাখেন, সমাজসেবী ও শিক্ষানুরাগী মাও. আব্দুল বাছিত। বিশেষ অতিথের বক্তব্য রাখেন, সমাজসেবী সাহেদ আলী, বানারশিপুর জামে মসজিদের ইমাম মাও. ক্বারি আমির উদ্দিন, মাও. বুরহান আহমেদ, আবু তইয়ব, ডা. সেবুল মিয়া, সংগঠনের উপদেষ্টা বাংলাবাজার সামারুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সারোয়ার জাহান ও সমাজসেবী আলকাছ আলী।
এছাড়াও বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি জুয়েল আহমেদ।

  • [১]