ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন এলাকায় পুলিশের কাছ থেকে আসামী বৈতুল্লাহ মিয়াকে ছিনতাইয়ের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সমিরন দেব বাদী হয়ে ৪ জনের নাম উল্লোখ করে অজ্ঞাতানামা আসামীদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। রোববার একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বড়কাপন-টুকেরগাঁও গ্রামের ছইচ মিয়ার পুত্র বৈতুল্লাহ (৪০)কে বড়কাপন বাজার থেকে আটক করার পর আসামীর স্বজনরা পুলিশের কাছ থেকে আসামী ছিনিয়ে নিয়ে যায়।