- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে আহত যুবকের চিকিৎসায় সাহায্য প্রার্থনা

ছাতক প্রতিনিধি
ছাতকে প্রতিপক্ষের স্ক্রু-ড্রাইভারের আঘাতে আহত নাজমুল ইসলাম(১৮) অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছে না। তার চা বিক্রেতা বাবা আব্দুল হাসিম পুত্রের চিকিৎসার খরচ দিতে না পারায় নাজমুল ইসলাম এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এদিকে পুত্রের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়ে সমাজের বিত্তবানসহ বিভিন্ন সামাজিক সংস্থার কাছে আবেদন জানিয়েছেন। গত ১০ ফেব্রুয়ারী শহরের কেন্দ্রিয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় প্রতিপক্ষ স্ক্রু-ড্রাইভার দিয়ে আঘাত করলে নাজমুল ইসলাম গুরুতর আহত হয়। শহরের চাঁদনীঘাট এলাকার আব্দুল হাসিমের পুত্র। তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

  • [১]