ছাতক প্রতিনিধি
ছাতকে ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কেএম বদরুল হক।
এএসপিপি হামিদুর রহমানের পরিচালনায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার স্বপন কুমার সাহা, জেলা অতিরিক্ত প্রশিক্ষণ অফিসার মীর বজলুর রশীদ, দক্ষিণ খুরমা ইউপি সদস্য আব্দুল আলিম, আ.লীগ নেতা আব্দুল মুকিত বকুল।
উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা কাওছার আহমদ, ব্যবসায়ি রজব উদ্দিন, বদরুল রুহুল হক তালুকদার, ইয়াহইয়া আহমদসহ বিভিন্ন এলাকার কৃষকরা।