ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার সকালে প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাবিনা ইয়াসমিন, রাজনীতিবিদ আবরু মিয়া তালুকদার, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাসিদা বেগম ন্যান্সি, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, আ.লীগ নেতা সৈয়দ আহমদ, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, অধ্যাপক হরিদাস রায়, মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, মাও. ফজলুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, নির্বাহী সদস্য কৃপেশ চন্দ।
এসময় কনকচাপা খেলাঘর আসরের সভাপতি কেতকী রঞ্জন আচার্য্য, ব্যবসায়ী বাবুল রায়, ডা. রেদোয়ানুল হক আরজু, আব্দুল খালিক, শাহিন মিয়া তালুকদার, আব্দুর রশীদ, মুহিবুর রহমান তালুকদার টুনু, নজরুল ইসলাম নাইম, আব্দুস ছালাম, নোমান আহমদ, ছাতক প্রেসক্লাবের সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক শাহ আখতারুজ্জামান, সদস্য রাজ উদ্দিন, সদস্য অসিত কুমার দাস, সাংবাদিক আমিনুল ইসলাম আজির, নুর উদ্দিন, হাবিবুর রহমান নাসির, জাহাঙ্গীর আলম চৌধুরী, আমির আলী, তমাল পোদ্দার, রবিউল ইসলাম তারেক, সেলিম মাহবুব প্রমূখ উপস্থিত ছিলেন।