ছাতক প্রতিনিধি
ছাতকের কালারুকা ইউনিয়নের চেয়ারম্যান অদুদ আলমের পিতা বিশিষ্ট সমাজসেবি, শিক্ষানুরাগি আকবর আলীর মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পৃথক বিবৃতিতে ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, ছাতক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার, কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী, প্রবাসী আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন তালুকদার ধলা মিয়া, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজল, আওয়ামীলীগ নেতা শাহীন চৌধুরী, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক আহবাব মিয়া তালুকদার সাজু, সিংচাপইড় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন সাহেল, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, নোয়ারাই ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, ছাতক সদর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, আছাব মিয়া, আখলাকুল আম্বিয়া সোহাগ, লিয়াকত আলী, ধন মিয়া, নওশাদ মিয়া, সুদীপ দে, উপজেলা আওয়ামীলীগ নেতা এমদাদ হোসেন সাদক আলী, নূর উদ্দিন, দেওয়ান আবুল কালাম মাস্টার, শাহিন মিয়া, তালুকদার, রেজা মিয়া তালুকদার, ডা. রেদওয়ানুল হক আরজু, আজাদ মিয়া মেম্বারসহ নেতৃবৃন্দ।
গত ৯ডিসেম্বর বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন আকবর আলী।