ছাতক প্রতিনিধি
ছাতকের চরমহল্লা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসনাতের মাতা সিরাজুন নেছার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীসহ বিভিন্ন মহল।
পৃথক বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন নেতৃবৃন্দ। এছাড়া শোক প্রকাশ করেছেন, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফাররুক আহমদ, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক সামছুল হক নমু, ছাতক পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতু মীর, পান্ডারগাওঁ ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিলাল আহমদ, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম, ফরিদ উদ্দিন, হিফজুল বারী শিমুল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহিসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।