ছাতক প্রতিনিধি
ছাতকের ইসলামপুর ইউনিয়নের ইসলামবাজার (হাদা-চানপুর) হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদকে দেয়া এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও যুবলীগ নেতা নাজির উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, নরসিংপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ, দোয়ারা বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল হক, নোয়ারাই ইউনিয়ন আ.লীগে সাধারণ সম্পাদক মাস্টার আওলাদ হোসেন, উপজেলা আ.লীগ নেতা সফির উদ্দিন, মতছির আলী, আব্দুল মছব্বির লাল, যুবলীগ নেতা শাহ আরজ আলী, জয়নাল আবেদিন, রুপন মিয়া প্রমুখ।
সভায় আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।