- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ইউপি নির্বাচনে অংশ নেয়া সদস্যাদের সাথে থানা পুলিশের সভা

ছাতক প্রতিনিধি
ছাতকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়া ৩ ইউনিয়নের সদস্য-সদস্যাদের সাথে থানা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে থানা প্রাঙ্গণে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বিক সহায়তা করার জন্য প্রার্থীদের প্রতি আহবান জানান আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছাতক সদর, কালারুকা ও ইসলামপুর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে অংশ নেয়া সকল সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মিজানুর রহমান, থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট বিট অফিসারবৃন্দ।

  • [১]