ছাতক প্রতিনিধি
ছাতকের সদর ইউনিয়নের আন্ধারীগাঁও গ্রামে শাহ আব্দুলাহ(র.) ইছালে ছোয়াব মাহফিল বৃহস্পতিবার রাতে শাহ আব্দুলাহ(র.) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বাঘেরখলা দরবার শরীফের পীর শাহ ফারুক আহমদের সভাপতিত্বে ও শাহ আব্দুলাহ(রঃ) মাজারের খাদেম শাহ চেরাগ আলীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করেন, ফুলতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ নজমুদ্দিন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী। বিশেষ অতিথির বয়ান পেশ করেন মাহবুবুর রহমান ছাহেবজাদায়ে জগৎপুরী।