ছাতক প্রতিনিধি
ছাতকে ইজারাদারদের হামলায় ১০জন বারকি শ্রমিক আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজিরগাঁও নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। এ হামলার পর বারকি শ্রমিকদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, দুপুরে চেলা নদী থেকে বালু উত্তোলনের সময় ইজারাদার কর্তৃক নিয়োগকৃত লোকজন বারকি শ্রমিকদের কাছে অতিরিক্ত টুল দাবি করে। এ সময় বারকি শ্রমিকদের সাথে ইজারাদারের লোকজনের বাকবিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে ইজারাদারের
লোকজন লাঠি-সোঠা নিয়ে বারকি শ্রমিকদের উপর হামলা চালায়। হামলায় অন্তত ১০জন বারকি শ্রমিক আহত হয়। আহতদের বারকি শ্রমিকদের ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।