ছাতক প্রতিনিধি
ইসলামিক ফাউন্ডেশন ছাতক শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের মডেল কেয়ার-টেকার মাও. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ কেয়ার-টেকার তোফায়েল আহমদ মিনারের পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, সমাজসেবা কর্মকর্তা অসীম সরকার, ফাউন্ডেশনের সাধারণ কেয়ার-টেকার মাও. আমির আলী, মাও. জয়নাল আবেদীন।
আরো বক্তব্য রাখেন, মাও. মাহমুদ আলী, মাও. কবির আহমদ, মাও. আবুল খয়ের, মাও. হোসাইন আহমদ. মাও. আব্দুস ছালাম. শরীফুল ইসলাম, সিদ্দীকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা জামে মসজিদের ইমাম মাও. নুরুল হক। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইফা’র শিক্ষক মাও. আব্দুল জব্বার।