ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৩৩৬টি মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের হাতে প্রধানমন্ত্রীর দেয়া এ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, ছাতক-দোয়ারার সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের প্রধানমন্ত্রীর দেয়া এ অনুদানের চেক প্রদান করা হচ্ছে। পাশাপাশি কর্মহীন মানুষকে দেয়া হচ্ছে সরকারী খাদ্যসামগ্রি ও অর্থ সহায়তা। তিনি বর্তমান করোনা পরিস্থিতিতে সাহস না হারিয়ে প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে চলাফেরা ও ঘরে অবস্থান করার পরামর্শ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত চেক বিতরণী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা জসিম উদ্দিন, পৌরসভার শিক্ষক প্রতিনিধি মাহমুদ আলী প্রমুখ।