ছাতক প্রতিনিধি
ছাতকে ইসলামীক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগীতার পুরস্কার ও সনদ বিতরণী সভা মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। ৬টি বিষয়ের প্রতিযোগিতায় ৫১জন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীকে পুরষ্কার ও সনদ পত্র প্রদান করা হয়।
ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাও. জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও মডেল কেয়ারটেকার মাও. জসিম উদ্দিনের পরিচালনায় পুরষ্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার, ছাতক থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন।
এসময় বক্তব্য রাখেন ইমাম মাও. নুরুল হক, মাও. মাহমুদ আলী, মাও. গিয়াস উদ্দিন, মাওলানা আমির আলী, মাও. তোফায়েল আহমদ মিনার, আব্দুল জব্বার, মাহমুদ আলী, আব্দুস সালাম প্রমুখ।