- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ইসলামী ব্যাংকের গাছের চারা বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকে ইসলামী ব্যাংক ছাতক শাখার উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কালারুকা ইউনিয়নের হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির ১ হাজার ২শ’ চারা আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক। ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান দুলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য   
 রাখেন, ইউপি চেয়ারম্যান অদুদ আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম কামাল প্রমুখ।
সভা শেষে এলাকার লোকজনের মধ্যে ১হাজার ২শ’ বৃক্ষ চারা বিতরণ করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে একটি নারিকেল গাছের চারা রোপন করা হয়।

  • [১]