- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ইসলামী ব্যাংকের ত্রাণ সামগ্রী বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ইসলামী ব্যাংক ছাতক শাখার উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ব্যাংক কার্যালয় থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার ৫ শতাধিক পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়। ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ছাতক শাখা প্রধান দুলাল হোসেন।
এ সময় ইসলামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, প্যানেল চেয়ারম্যান সুনু মিয়া, নোয়ারাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলী, ছাতক ইসলামি ব্যাংকের সিনিয়র অফিসার তাজুল ইসলাম, সুজাউল কবির, এসিস্ট্যান্ট অফিসার শুয়াইবুর রহমান, হাফেজ ইকবাল হোসেন, ইউপি সদস্য শেখ রহিম উদ্দিন, ইউপি সদস্য       শহিদ মিয়া, সুনা মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ ৫শ’ টাকা ও প্রায় দেড় হাজার টাকা মূল্যের বিভিন্ন খাদ্য সামগ্রী দেয়া হয়।

  • [১]