- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ইসলামী যুব সংগঠন আসহাবে কাহাফ’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

ছাতক প্রতিনিধি
ছাতকে ইসলামী সামাজিক যুব সংগঠন ‘আসহাবে কাহাফ’ নামের একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। উপজেলার ছাতক সদর ইউনিয়নের মানসীনগর গ্রামে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সভায় ৮ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।
মাস্টার আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্থানীয় মিজানুর রহমান হাছনু, মুজিবুর রহমান জাহরু, বাবুল মিয়া, ইউপি সদস্য আব্দুস ছালাম, স্থানীয় মদিউর রহমান, আব্দুল মছব্বির, অলিউর রহমান প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে তাহিদুর রহমানকে সভাপতি, শিহাবুর রহমান রামীমকে সাধারণ সম্পাদক ও মাহমুদুল হাসান মিছবাহ কে অর্থ সম্পাদক করে ৪২ সদস্য বিশিষ্ট ‘আসহাবে কাহাফ’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি শহিদুর রহমান, জুনেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক আনিসুর রহমান সারোয়ার, জালাল আহমদ, সহ অর্থ সম্পাদক তারেক মিয়া ও প্রচার সম্পাদক মানিক মিয়া।

  • [১]