- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছাতক প্রতিনিধি
ছাতকে ৪শ’৫পিছ ইয়াবাসহ আকবর আলী লায়েক(২৭)নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ছাতক রেলওয়ে স্টেশন সংলগ্ন দক্ষিণ বাগবাড়ী এলাকার স্বপনের বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। আকবর আলী লায়েক নোয়ারাই ইউনিয়নের পাঠিবাগ গ্রামের হাজী আব্দুল বারীর পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই        
শফিকুল ইসলাম ও এসআই আরিফ রব্বানী সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। ওসি আতিকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
 

  • [১]