- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ইয়াবাসহ যুবক গ্রেফতার

ছাতক প্রতিনিধি
ছাতকে ইয়াবাসহ আবুল লেইছ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী-চাকলপাড়া গ্রামের আব্দুল কাদেরের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই শামীম আখঞ্জি ও এএসআই নাজমুল হোসেন   
অভিযান চালিয়ে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ৭ পিচ ইয়াবাসহ আবুল লেইছকে গ্রেফতার করেন। সোমবার সকালে তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • [১]