- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির প্রথম সভা

ছাতক প্রতিনিধি
ছাতকে একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির প্রথম বার্ষিকীর সাধারণ সভা রবিবার সকালে পুরাতন কাষ্টমরোডস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি তোফায়েল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও সদস্য সামছু মিয়ার যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা আমির হোসেন, হানিফ আলী, এখলাছ মিয়া, ভুপতি রঞ্জন রায়, আলী হোসেন, সহ-সভাপতি শাহ নেওয়াজ চৌধুরী, অর্থ সম্পাদক সুদীপ কর, সদস্য খালেদ মিয়া, বাবুল মিয়া, সোয়েব আহমদ, সুজন মিয়া, জয়নাল মিয়া, দেলোয়ার হোসেন, সাদেক মিয়া, ছমরু মিয়া, মামুন মিয়া, নিরু বর্ধন, শফিক মিয়া, মিজান মিয়া, দবির আলী, সেলিম আহমদ, রকিব মিয়া প্রমুখ।

  • [১]